আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাতির স্বর্ণ ভাগাভাগির বিরোধে ২০ লাখে ভাড়াটে খুনি, মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় গ্রেপ্তার ১১ এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার রাজধানীতে উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ: কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ‘মাথা সরিয়ে দেব’: শরীয়তপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত লালবাগে ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদ অভিযানে সার্ভেয়ার আটক মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত মজুত নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঘুণ্টিঘরের মাদকের আস্তানা উচ্ছেদ করে নির্মিত হচ্ছে ২৬ ফুটের সড়ক: ইশরাক হোসেন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা, বৃদ্ধি ২২৩ টাকা

ঝুঁকিপূর্ণ ব্রিজের ঢালে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 116
ছবির ক্যাপশন : ঝুঁকিপূর্ণ ব্রিজের ঢালে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত


শরিফুল ইসলাম 
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ-সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। ফলে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়ে যানবাহন চলাচল করছে।

শনিবার সকালে আলমাস আলী লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি ঠেলে বিক্রির উদ্দেশ্যে রতনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ব্রিজের ঢালু অংশ দিয়ে নামার সময় হঠাৎ ঠেলাগাড়িটি উল্টে গেলে তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকায় ঝুঁকিপূর্ণ পুরোনো ব্রিজের ঢালু অংশ দিয়েই ঠেলাগাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত নতুন ব্রিজের নির্মাণকাজ শেষ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি শুনেছেন। আলমাস আলী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হচ্ছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network