আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাইব্রিড নেতাদের অত্যাচারে আওয়ামী আমলের চেয়েও খারাপ আছি: কৃষকদল নেতা শামীম গাজী রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন শামসুল হক খান স্কুল ও কলেজ পরিদর্শন করে চীনা আন্তর্জাতিক মন্ত্রীর টাঙ্গাইলের ঘাটাইলে বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ডাকাতির স্বর্ণ ভাগাভাগির বিরোধে ২০ লাখে ভাড়াটে খুনি, মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় গ্রেপ্তার ১১ এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার রাজধানীতে উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ: কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ‘মাথা সরিয়ে দেব’: শরীয়তপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত লালবাগে ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদ অভিযানে সার্ভেয়ার আটক

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা


​নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নির্বাহী আদেশে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করছে সরকার। এর ফলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

​মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

​পূর্বঘোষিত সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার প্রধান আনুষ্ঠানিকতা ও নবমী-দশমী উপলক্ষ্যে আগামী ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার) সরকারি ছুটি নির্ধারিত ছিল। তবে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাঝে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা ছিল।

​কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা ও নিরবচ্ছিন্ন ছুটির বিষয়টি বিবেচনা করে সরকার ২২ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস-আদালত।

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরিবারের সঙ্গে আনন্দ উৎসব উদযাপন করতে পারেন, সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network