Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিআইডির অনুরোধে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা একটি মামলার সূত্রে সিআইডির অনুরোধে সন্ধ্যা ৬টায় বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে সিআইডিতে তার বিরুদ্ধে কোন অভিযোগে মামলাটি রয়েছে, সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি ডিবি প্রধান।

​উল্লেখ্য, সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে প্রথম গ্রেপ্তার করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF