Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার


​বিশেষ প্রতিনিধি, ঢাকা:

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারের সোনালী ব্যাংক ভবনের তিন তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পদে ছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর সুমা তার দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। পাশাপাশি তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তবে দুই মেয়ের বিয়ের পর থেকে তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। শুক্রবার সকালে ফ্ল্যাটের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

​দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF