Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ


​স্টাফ রিপোর্টার: মোঃ রায়হানুল হক ঢালী

শরীয়তপুর:

​শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরেই স্থাপনের জোর দাবি জানিয়ে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন শরীয়তপুরের সর্বস্তরের সাধারণ জনগণ। সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই কৃষি বিশ্ববিদ্যালয়টি সদর উপজেলায় স্থাপিত হলে জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা সদরের ভৌগোলিক অবস্থান বিবেচনায় এটিই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।

​এদিকে, এই ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে আগামী ২৭ তারিখ (মঙ্গলবার) নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। উক্ত দিনে শরীয়তপুর পৌরসভার সামনে আরও একটি বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

​জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবীণ ও বিশিষ্ট নেতা ইমরান আল নাজির এই দাবিকে যৌক্তিক ও সময়ের দাবি হিসেবে উল্লেখ করে শরীয়তপুরের ছাত্র-জনতা, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষকে আগামী ২৭ তারিখের মানববন্ধনে দলে দলে যোগ দিয়ে আন্দোলন সফল করার আকুল আবেদন জানিয়েছেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF