Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : মেট্রোরেল লাইন-১: ১০০ কোটি ডলারের মূল পরিচালন ব্যবস্থার কাজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি

মেট্রোরেল লাইন-১: ১০০ কোটি ডলারের মূল পরিচালন ব্যবস্থার কাজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি


​অনলাইন ডেস্ক:

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে ঢাকার প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল (লাইন-১) প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)। চুক্তি দুটির সম্মিলিত আর্থিক মূল্য সর্বোচ্চ ১০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা পাঁচ হাজার কোটি টাকার বেশি)।

​প্রকল্প চুক্তি অনুযায়ী, এলঅ্যান্ডটি তাদের জাপানি অংশীদার ‘সুমিতোমো করপোরেশন’-এর সাথে যৌথভাবে কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৯ (CP-09) এবং এককভাবে কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-১০ (CP-10)-এর কাজ বাস্তবায়ন করবে।

​চুক্তি দুটির আওতায় যেসকল কাজ সম্পন্ন হবে:

  • ​সিপি-০৯ (CP-09): পুরো ৩১ কিলোমিটার রুটে রেললাইন (ট্র্যাক) স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক স্থাপনার নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ ও চালুর কাজ।
  • ​সিপি-১০ (CP-10): পুরো মেট্রোরেল নেটওয়ার্কে আধুনিক সংকেতব্যবস্থা (সিগন্যালিং), টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (PSD) স্থাপন।

​উল্লেখ্য, এর আগে সফলভাবে ঢাকার প্রথম মেট্রোরেল (লাইন-৬)-এর সমন্বিত রেলব্যবস্থা স্থাপনের কাজ শেষ করেছিল এলঅ্যান্ডটি, যা বর্তমানে বাণিজ্যিকভাবে চালু রয়েছে।

​এ বিষয়ে এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান রামকুমার এস জানান, ঢাকা মেট্রোরেল লাইন-৬ নির্ধারিত সময়ে ও সর্বোচ্চ মান বজায় রেখে বাস্তবায়নের অভিজ্ঞতাই তাদের আবারও এই বড় কাজের সুযোগ এনে দিয়েছে।

​মেট্রোরেল লাইন-১ সম্পর্কিত তথ্য:

  • ​মোট দৈর্ঘ্য: প্রায় ৩১ কিলোমিটার।
  • ​ভূগর্ভস্থ অংশ: বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত।
  • ​উড়ালপথ অংশ: নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত।
  • ​মোট স্টেশন: ১৯টি (এর সাথে পিতলগঞ্জে থাকবে একটি রেল ডিপো)।

​বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন মোট তিনটির মেট্রোরেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। এই নতুন চুক্তির মাধ্যমে ঢাকার মেট্রোরেল সংযোগ আরও সম্প্রসারিত হবে এবং নিরাপদ ও বিশ্বমানের নগর পরিবহন নিশ্চিতের পথ সহজ হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF