স্টাফ রিপোর্টার, মো: রায়হানুল হক ঢালী:
ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সবাইকে এককাতারে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইমরান আল নাজির। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলসহ নানামুখী কর্মসূচি পালনের ফলে পুরো বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ফিডব্যাক পাওয়া যায়নি। আন্দোলন পরিচালনাকারীরা বর্তমানে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের প্রতীক্ষায় রয়েছেন এবং সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তীতে নতুন দিকনির্দেশনা দেওয়া হবে।
সংগঠকদের পক্ষ থেকে বলা হয়, ন্যায্য দাবিতে সবার প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তবে এই মুহূর্তে অতিউৎসাহী হয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। বিচ্ছিন্ন কর্মসূচি পালন না করে আন্দোলন থেকে প্রাপ্ত সুযোগ রক্ষা করতে সবাইকে একই ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে দাবি তুলে ধরার তাগিদ দেন দায়িত্বশীলরা।
বিবৃতিতে আরও জানানো হয়, কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়ার পরপরই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।