Logo
প্রিন্টের তারিখ: 03 November 2026 | প্রকাশের তারিখ: Nov 3, 2026

সংবাদ শিরোনাম : মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত

মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত


​অনলাইন ডেস্ক

ঢাকা, ৩ নভেম্বর ২০২৬: রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের হামলায় সায়মন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন সংলগ্ন কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালশী সড়কে একা পেয়ে লাঠিসোঁটা নিয়ে ওই পুলিশ সদস্যের ওপর বেধড়ক হামলা চালায় কয়েকজন আন্দোলনকারী। তবে সে সময় কিছু স্থানীয় ব্যক্তি হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন। হামলার তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আহত পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের সরে যাওয়ার আহ্বান জানান। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টাধাওয়ার সূচনা হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF