Logo
প্রিন্টের তারিখ: 04 November 2026 | প্রকাশের তারিখ: Nov 5, 2026

সংবাদ শিরোনাম : এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি (পূরক) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এতে নিয়মিত ও অনিয়মিত—উভয় ধরনের পরীক্ষার্থীরাই অংশ নিতে পারবেন।

​বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, কেবল তারাই এই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

​তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি (রুটিন) এখনো প্রকাশ করা হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরু ও নির্ধারিত বিষয়ের বিস্তারিত রুটিন দ্রুতই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF