Logo
প্রিন্টের তারিখ: 06 November 2026 | প্রকাশের তারিখ: Nov 6, 2026

সংবাদ শিরোনাম : শামসুল হক খান স্কুল ও কলেজ পরিদর্শন করে চীনা আন্তর্জাতিক মন্ত্রীর

শামসুল হক খান স্কুল ও কলেজ পরিদর্শন করে  চীনা আন্তর্জাতিক মন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে প্রযুক্তি-নির্ভর শিক্ষার বিস্তার ও শিক্ষার মানোন্নয়নে চীনের সহযোগিতায় 'স্মার্ট ক্লাসরুম' এবং আধুনিক শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, "বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেবল চুক্তি বা সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার মাধ্যমে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায় থেকেই আমাদের শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার শিক্ষা ও চীনা ভাষা শেখার সুযোগ তৈরি করে দিচ্ছে চীন।"

​শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও অনেক ক্ষেত্রে তার সঠিক বাস্তবায়ন হয়নি। কিন্তু চীনের সঙ্গে নেওয়া এই শিক্ষা সহযোগিতা বাস্তবে রূপ নিচ্ছে। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সুবিধাবঞ্চিত তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরাও যাতে আধুনিক ও প্রযুক্তি-নির্ভর শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​অনুষ্ঠানে চীনা প্রতিনিধিদল ছাড়াও মঙ্গোলীয় প্রতিনিধিদলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়কমন্ত্রী লি শাওফেংসহ দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

​চীনা সহযোগিতার এই উদ্যোগটি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষায় এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF