Logo
প্রিন্টের তারিখ: 06 November 2026 | প্রকাশের তারিখ: Nov 7, 2026

সংবাদ শিরোনাম : রাজধানীর আদাবর থানার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর আদাবর থানার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ


​আজকের খবর ডেক্স:

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটির বিস্ফোরণ ঘটায়।

​বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক।

​ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত থানার সামনে আসে। তারা দ্রুত দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF