আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলের ঘাটাইলে বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ডাকাতির স্বর্ণ ভাগাভাগির বিরোধে ২০ লাখে ভাড়াটে খুনি, মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় গ্রেপ্তার ১১ এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার রাজধানীতে উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ: কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ‘মাথা সরিয়ে দেব’: শরীয়তপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত লালবাগে ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদ অভিযানে সার্ভেয়ার আটক মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত মজুত নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঘুণ্টিঘরের মাদকের আস্তানা উচ্ছেদ করে নির্মিত হচ্ছে ২৬ ফুটের সড়ক: ইশরাক হোসেন

টাঙ্গাইলের ঘাটাইলে বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপেন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দূরপাল্লার বাসের লাগেজ এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি ১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার শামসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার সাকিবুল হাসান রনি (২৫) ও রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জ জেলার সোনিয়া (৩৮) এবং পিরোজপুর জেলার বন্যা আক্তার (২৮)।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নভুক্ত কদমতলী এলাকার একটি এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসায় এসআরবি। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে সন্দেহভাজন যাত্রীদের বাস থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়।

​তল্লাশির একপর্যায়ে মাদক কারবারিদের দেওয়া তথ্য ও নিজ হাতে বের করে দেওয়া মতে, ওই বাসের বক্সের ভেতর রাখা তিনটি ট্রাভেল লাগেজ ব্যাগে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবেশে সীমান্তবর্তী ও দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতেন। পরবর্তীতে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

​এ ঘটনায় এসআরবি সদস্য বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network