আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা: সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি চাকরিজীবীদের কাছে নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের 'স্টাফ' পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়ে পুলিশ সুপার বলেন, অভিযুক্ত আবু হুরায়রা একাধিক ভুয়া নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতেন। তিনি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন।

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আবু হুরায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতার রংপুরে রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

​তবে রংপুরে কর্মরত থাকাকালেই এক প্রতারণা মামলায় জড়াল তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। পুলিশ সুপার আরও উল্লেখ করেন, আবু হুরায়রার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনসহ একাধিক প্রতারণার মামলা রয়েছে।

​এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network