নিজস্ব প্রতিবেদক
বেসরকারি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ক্ষেত্রে অপারেটর, ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার পর্যায়ে চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৮৩৭ টাকা থেকে বেড়ে ১,৯৭৬ টাকা দাঁড়াবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি এই সুপারিশ পেশ করে। সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে।
শুনানিতে পেশ করা কারিগরি কমিটির বিস্তারিত সুপারিশ ও বিভিন্ন পর্যায়ের নতুন প্রস্তাবিত দর নিচে তুলে ধরা হলো:
গণশুনানিতে বিভিন্ন অংশীজন, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন। শুনানি শেষে প্রাপ্ত সুপারিশ ও মতামতের ভিত্তিতে বিইআরসি পরবর্তীতে সমন্বিত এলপিজির চূড়ান্ত মূল্য ঘোষণা করবে।
প্রিন্ট করুন ফটো কার্ড