আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে লুট করা ৬ লাখ টাকার তামার তার উদ্ধার করলো পুলিশ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রায় ছয় লাখ টাকার তামার তার, নগদ ৮৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে খোয়া যাওয়া তামার তারগুলো নদীর পাড়ের একটি ফাঁকা প্লট থেকে উদ্ধার করা হয়েছে।

​রবিবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

​পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আখতার হোসেন মোল্লা নিলামের মাধ্যমে প্রায় ছয় লাখ টাকার বিভিন্ন ধরনের তামার তার কিনেছিলেন। সেগুলো মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ২১৩ নম্বর বাসার নিচতলায় সংরক্ষণ করা হয়েছিল।

​গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল চারটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল ওই বাসায় হানা দেয়। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা কর্মচারীদের জিম্মি করে তামার তারগুলো লুট করে। পাশাপাশি ব্যবসায়ের নগদ ৮৫ হাজার টাকা এবং কর্মচারীদের ব্যবহৃত চারটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

​ঘটনার পরপরই ভুক্তভোগী মোবাইল ফোনে থানায় বিষয়টি অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। পরবর্তীতে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের সি ব্লকের ৫ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের একটি ফাঁকা প্লট থেকে লুট হওয়া তামার তারগুলো উদ্ধার করে পুলিশ।

​এডিসি জুয়েল রানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network