আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাইব্রিড নেতাদের অত্যাচারে আওয়ামী আমলের চেয়েও খারাপ আছি: কৃষকদল নেতা শামীম গাজী রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন শামসুল হক খান স্কুল ও কলেজ পরিদর্শন করে চীনা আন্তর্জাতিক মন্ত্রীর টাঙ্গাইলের ঘাটাইলে বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ডাকাতির স্বর্ণ ভাগাভাগির বিরোধে ২০ লাখে ভাড়াটে খুনি, মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় গ্রেপ্তার ১১ এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার রাজধানীতে উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ: কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ‘মাথা সরিয়ে দেব’: শরীয়তপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত লালবাগে ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদ অভিযানে সার্ভেয়ার আটক

২০৩ কোটি টাকায় ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 89
ছবির ক্যাপশন : ২০৩ কোটি টাকায় ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিনিধি | পঞ্চগড়

​পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের জন্য ২০৩ কোটি ৫২ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে দুই পারের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।

​বুধবার একনেক সভায় অনুমোদিত এ প্রকল্পটি পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে। সেতুটি তেঁতুলিয়ার ভজনপুর থেকে পঞ্চগড় সদরের মীরগড় সড়কের সংযোগ নিশ্চিত করবে।

​বর্তমানে জরাজীর্ণ কাঠের সেতু দিয়ে প্রতি পারাপারে ১০ টাকা টোল দিয়ে চরম ঝুঁকিতে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। বর্ষাকালে পণ্য পরিবহন, চিকিৎসাসেবা ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। সেতু অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকেলে নদীর দুই তীরে আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা এবং মিষ্টি বিতরণ করেন।

​পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী জানান, প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে আঞ্চলিক কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network