আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ এবং পরে হত্যা করে সিএনজি চালক সুমন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 94
ছবির ক্যাপশন : মিনকে ধর্ষণ এবং পরে হত্যা করে সিএনজি চালক সুমন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মো. সুমন মিয়া (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর (উত্তরপাড়া) গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত তাজমিনের বাড়ি যশোর জেলায় হলেও তার বাবা চাকরির সুবাদে পরিবার নিয়ে কুমিল্লার রেসকোর্স এলাকায় বসবাস করতেন। তাজমিন স্থানীয় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

​পুলিশের তদন্তে জানা যায়, গত ৮ অক্টোবর সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে তাজমিন। চালক সুমন মিয়াকে ৩০০ টাকায় গন্তব্যে পৌঁছে দেওয়ার চুক্তি করা হয়। তবে সুমন শর্টকাট রাস্তার কথা বলে এবং বিভিন্ন স্থান ঘুরে ভিকটিমকে লালমাইয়ের একটি নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে যায়।

​জিজ্ঞাসাবাদে সুমন জানায়, নির্জন স্থানে পৌঁছানোর পর চালক সিএনজি থামিয়ে দিলে তাজমিন ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুমন তাকে জোরপূর্বক আটকে ধর্ষণের চেষ্টা চালায়। ভিকটিম চিৎকার শুরু করলে সুমন তার গলায় গামছা পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে তাজমিন দুর্বল হয়ে পড়লে সুমন তাকে ধর্ষণ করে। পরে ধানক্ষেতে নিয়ে মাটিতে উপুড় করে রেখে তার মাথা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। হত্যাকাд্ডের পর ভিকটিমের আইফোনটি ছিনিয়ে নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় সে।

​তথ্যপ্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে চট্টগ্রাম থেকে অভিযুক্ত সুমন মিয়াকে আটক করে পুলিশ। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network