আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানের চাল বিতরণে হরিলুট: কার্ড ছাড়াই স্লিপ, পরিমানে কম দেওয়ার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 66
ছবির ক্যাপশন :


প্রতিবেদক: মোঃ রায়হান, শরীয়তপুর প্রতিনিধি

​শরীয়তপুর:

মা ইলিশ সংরক্ষণে পদ্মায় ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নে নিবন্ধিত জেলেদের জন্য সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম তোয়াক্কা না করে জেলে কার্ডহীনদের মাঝে স্লিপ বিতরণ, নির্ধারিত ওজনের চেয়ে কম চাল প্রদান এবং তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার)-এর অনুপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনায় ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয় প্রকৃত জেলেরা।

​উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী-নালায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় কর্মহীন নিবন্ধিত জেলে পরিবারের জীবনধারণের জন্য প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়। এর আওতায় চরভাগা ইউনিয়নের ১ হাজার ৬৭৮ জন নিবন্ধিত জেলের নামে চাল বরাদ্দ আসে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চরভাগা ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকৃত জেলে না হওয়া সত্ত্বেও অনেককে চালের স্লিপ দেওয়া হয়েছে। অনুসন্ধানে উঠে আসে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আ. রহিম খান (স্লিপ নং ৬৫৫) এবং একই ওয়ার্ডের মরন সরদার (স্লিপ নং ৭৩০)—কারো কাছেই সরকারি নিবন্ধিত জেলে কার্ড নেই। তা সত্ত্বেও তাদের নামে অনায়াসে চালের স্লিপ ইস্যু করা হয়েছে।

​ভুক্তভোগী নিবন্ধিত জেলেদের অভিযোগ, পরিষদ-কেন্দ্রিক স্বজনপ্রীতি ও জালিয়াতির কারণে তাদের অনেকেই খাদ্য সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া বিতরণস্থলে প্রতি পরিবারকে ২৫ কেজির বদলে কম চাল দেওয়া হচ্ছে।

​এদিকে, সরকারি নির্দেশনানুযায়ী ত্রাণ বা প্রণোদনা বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত 'ট্যাগ অফিসার'-এর উপস্থিতি বাধ্যতামূলক হলেও চরভাগা ইউনিয়নের দায়িত্বে থাকা ভেদরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিপন মিয়াকে সেখানে পাওয়া যায়নি। তাঁর অনুপস্থিতিতে কীভাবে স্বচ্ছতার সাথে চাল বিতরণ সম্ভব, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

​অনিয়মের বিষয়ে অভিযুক্ত চরভাগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম মল্লিক মুঠোফোনে জানান, "চাল বিতরণে কোনো অনিয়ম হওয়ার কথা নয়। আমি অসুস্থ থাকায় ব্যক্তিগতভাবে পরিষদে যেতে পারিনি।"

​তবে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান স্পষ্ট করে বলেন, "যাদের নামে সরকারি জেলে কার্ড নেই, তাদের কোনোভাবেই সরকারি চাল পাওয়ার সুযোগ নেই।"

​পুরো বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক জানান, "বিষয়টি সম্পর্কে দ্রুত খোঁজ নেওয়া হবে। অনিয়ম বা স্বজনপ্রীতির সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

​সরকারি নিষেধাজ্ঞা মেনে কাজ বন্ধ রাখা অসহায় জেলেরা এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে তাঁদের প্রাপ্য সহায়তা সঠিকভাবে পাওয়ার জোর দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network