আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

আসাদ গেটে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ধারালো চাকুসহ গ্রেফতার ৩

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন :


​অনলাইন ডেস্ক:

​রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় ফাঁকা সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

​শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি ‘হোন্ডা মোবাইল ডিউটি’ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) এবং আবির ব্যাপারী শান্ত (২৩)। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।

​পুলিশ জানায়, আসাদ গেট এলাকায় এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল ও এএসআই ইমদাদ নিয়মিত হোন্ডা মোবাইল ডিউটি করছিলেন। এ সময় ফাঁকা সড়কে ওই তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তারা চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আসাদ গেট এলাকায় পথচারীদের গতিরোধ করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে।

​মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা যাচাইসহ পূর্বের কোনো অপরাধসংক্রান্ত তথ্য আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network