আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসের প্রশংসা: সালমান মুক্তাদিরকে জড়িয়ে ধরার বার্তা শহিদুল আলমের

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন : সাংবাদিক শহিদুল আলম ও সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত


​নিজস্ব প্রতিবেদক:

চাঁদা না দেওয়ায় রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওটিতে দুর্বৃত্তরা হানা দিয়ে সিসি ক্যামেরাসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি ও আসবাবপত্র তছনছ করে নিয়ে যায়।

​এ ঘটনার পর এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন সালমান মুক্তাদির। সেখানে তিনি তোষামোদি বা রাজনৈতিক ব্যাকআপ ছাড়া বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করার কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “যদি কোনো তোষামোদি না করেন, ব্যাকআপ না থাকে কিংবা রাজনীতি না করেন, তবে বাংলাদেশে এমনটাই ঘটে।” ভেঙে পড়া স্টুডিওর চিত্র দেখিয়ে তিনি আক্ষেপের সঙ্গে যোগ করেন, “তোমরা যদি বাংলাদেশে কোনো স্বপ্ন দেখো, তবে তোমাদের ক্ষেত্রেও এটাই হবে।” ভিডিওতে তিনি ঘটনার জন্য স্থানীয় একটি রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করে তাদের এই আচরণকে ধিক্কার জানান এবং নিজের কর্মীদের সান্ত্বনা দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

​সালমান মুক্তাদিরের এই ভিডিও বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সমর্থন জানিয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শহিদুল আলম লেখেন, “বাংলাদেশে থাকলে আমি সোজা এই স্টুডিওতে চলে যেতাম এবং এই তরুণকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতাম। শক্ত থাকো ভাই।”

​পোস্টে শহিদুল আলম কেবল সাহসের প্রশংসাতেই সীমাবদ্ধ না থেকে চাঁদাবাজির সংস্কৃতির অবসান ও বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমি বিচার চাই, চাঁদাবাজির সংস্কৃতির অবসান চাই। যারা এর বিরুদ্ধে দাঁড়ান, তাদের সুরক্ষা দিতে হবে এবং যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

​উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে অতর্কিত এই হামলা ও তছনছের ঘটনায় সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network