আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

থানায় ৮ চোরের সাথে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : থানায় ৮ চোরের সাথে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে সিসিটিভি ক্যামেরাযুক্ত মোবাইল দোকানে চুরির মামলায় গ্রেপ্তারকৃত ৮ আসামির সঙ্গে থানায় সাক্ষাৎ করতে এসে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের পর চোরচক্রের সঙ্গে সম্পৃক্ততার আশঙ্কায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

​বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর রাতে থানায় রিমান্ডে থাকা ৮ আসামির সঙ্গে দেখা করতে আসেন মোস্তফা ও বাবুল। বিষয়টি পুলিশ সদস্যদের সন্দেহজনক মনে হলে তাদের আটক করে রিমান্ডে থাকা আসামিদের সামনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে চক্রটির সঙ্গে তাদের যোগসাজশের আলামত পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ধুনট উপজেলা সদরের 'ইছামতী ডিজিটাল কমপ্লেক্স' মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকান থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। ঘটনার পর পরই অভিযানে নেমে মাত্র তিন ঘণ্টার মধ্যে চোরচক্রের সক্রিয় ৮ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া সবকটি মোবাইল ফোন।

​এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত প্রথম ৮ আসামি হলেন—চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪); নরসিংদীর ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)। পুলিশ জানিয়েছে, তারা সবাই আন্তঃজেলা চোরচক্রের সদস্য এবং বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে।

​ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, নবগ্রেপ্তারকৃত মোস্তফা ও বাবুল চোরচক্রের সরাসরি সদস্য কি না বা তাদের অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network