আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

রাজধানীতে ডিবি জালে ভয়ংকর হানিট্র্যাপ চক্র, টার্গেট বিত্তবান ব্যবসায়ীরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 51
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নারী প্রফাইল থেকে প্রেমের প্রস্তাব পাঠিয়ে বিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলা এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

​রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য জানান।

​ডিবি প্রধান জানান, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মধ্যবয়সি ও বয়স্ক বিত্তবান ব্যবসায়ীদের সঙ্গে সুকৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর মধুর ফোনালাপ ও মিষ্টি সম্পর্কের অভিনয় করে তাদের নির্জন বাসা কিংবা হোটেলের কক্ষে আমন্ত্রণ জানানো হতো। ভুক্তভোগীরা সেখানে পৌঁছানোর মাত্রই চক্রের পুরুষ সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে তাদের জিম্মি করতেন।

​প্রাথমিক তদন্তে জানা যায়, জিম্মি করার পর ভুক্তভোগীদের সঙ্গে থাকা নারীদের নিয়ে আপত্তিকর অবস্থায় জোরপূর্বক ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বা পরিবারের কাছে পাঠানোর ভয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ দাবি করা হতো। এমনকি একবার টাকা নেওয়ার পরও চক্রটি থেমে থাকত না; বরং লাগাতার ব্ল্যাকমেইল করে দফায় দফায় মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রের সদস্যরা অত্যন্ত চতুরতার আশ্রয় নিত বলে জানিয়েছে ডিবি। তারা ঘনঘন তাদের আস্তানা ও বাসা পরিবর্তন করত এবং ভুয়া নামে নিবন্ধিত সিমকার্ড ও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে টার্গেট খুঁজত।

​অভিযানে চক্রের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৩টি ফাঁকা চেক এবং অবৈধ সেক্সটয় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network