আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

প্রধানমন্ত্রীর রংপুর সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক

রংপুর: প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি করে সংস্কার করা মহাসড়কের পিচ ও সিমেন্টের ব্লক সাত দিনও টেকেনি। নিম্নমানের কাজ ও তদারকির অভাবে পিচ উঠে এবং ব্লক ভেঙে সড়কটি আবার গর্তে রূপ নিয়েছে। এ ঘটনায় সরকারি অর্থের অপচয় ও কাজের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা।

​রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের প্রায় দুই কিলোমিটারে এ চিত্র দেখা গেছে।

​সাত দিনেই বেহাল দশা

​গত ২০ অক্টোবর শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে তার আগের চার দিন ধরে মহাসড়কের শতাধিক ভাঙাচোরা অংশ মেরামত করা হয়। পুরোনো ইটের পাটাতন তুলে সেখানে নতুন সিমেন্টের ব্লক বসিয়ে পিচের প্রলেপ দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই এই দ্রুতগতির সংস্কারকাজের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্থানীয়রা। মাত্র কয়েকদিনের মাথায় তাদের সেই আশঙ্কা সত্যি হলো।

​শনিবার (২৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সংস্কার করা কয়েকটি অংশে নতুন বসানো ব্লক ভেঙে গুঁড়া হয়ে গেছে। পিচের প্রলেপ উঠে তৈরি হয়েছে পুরোনো গর্ত। ফলে একই অংশে আবারও নতুন করে জরুরি মেরামতের কাজ শুরু করতে হয়েছে।

​স্থানীয়দের ক্ষোভ ও অভিযোগ

​স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের নামে চলছে লোকদেখানো কাজ। হাজীপাড়া মোড়ের ব্যবসায়ী রাকিব ইসলাম বলেন, ‘নিম্নমানের কাজের কারণে কয়েকদিন আগেই বসানো ব্লক ভেঙে গেছে। স্থায়ী ও মানসম্মত সংস্কার না করে বারবার এ ধরনের খণ্ডকালীন কাজ করার রহস্য কী, সেটাই বোধগম্য নয়।’

​বাসচালক আব্দুর রশিদ জানান, নিম্নমানের কাজের কারণেই সামান্য বৃষ্টি ও গাড়ির চাপে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই টেকসই সংস্কারের দাবি জানান তিনি।

​আগের অনিয়মের ছায়া

​খোঁজ নিয়ে জানা যায়, এই মহাসড়কে সংস্কারকাজের মান নিয়ে এর আগেও অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ১৭ কিলোমিটার সংস্কারের কাজ ২৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকায় পায় রাজশাহীর ‘ডন এন্টারপ্রাইজ’।

​সে সময় নিয়মবহির্ভূতভাবে প্রতি বর্গমিটারে নির্ধারিত পরিমাণের চেয়ে ৫ কেজি পাথর কম ব্যবহারের অভিযোগ ওঠে, যা টহলরত সেনাবাহিনীর একটি দল শনাক্ত করেছিল। ওই সময় কাজ শেষ হওয়ার আগেই কার্পেটিং উঠে যাওয়ায় যান চলাচলে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়।

​সওজ কর্তৃপক্ষের বক্তব্য

​বারবার সংস্কারের পরও সড়ক টেকসই না হওয়ার বিষয়ে রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. কামাল পাশা বলেন, ‘কাজ করছি, আবার উঠে যাচ্ছে; ইট ভেঙে ব্লক দিচ্ছি, তাও ভেঙে যাচ্ছে। অতিরিক্ত ও ভারী যানবাহন চলাচলের কারণে এমন হচ্ছে। মূল সমস্যা হলো এই সড়কের নিচের ফাউন্ডেশন বা ভিত্তি অত্যন্ত দুর্বল। তাই ওপর থেকে যতই প্রলেপ দেওয়া হোক না কেন, এটি টিকবে না। সড়কটি নতুন করে পূর্ণাঙ্গ নির্মাণ করা ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়।’

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network