আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

“তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই” —পোস্ট লিখে বহিষ্কৃত ছাত্রদল নেতা!

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 96
ছবির ক্যাপশন : “তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই” —পোস্ট লিখে বহিষ্কৃত ছাত্রদল নেতা!

নিজস্ব প্রতিবেদক | বাস্তব কন্ঠ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট দেওয়ার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোলা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে বহিস্কার করা হয়েছে।

​সোমবার (১৫ সেপ্টেম্বর) তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো স্তরের নেতাকর্মী যেন তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখেন, সেই নির্দেশও দেওয়া হয়।

​সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসে মো. নাঈম লেখেন, “আল্লাহ বাঁচাইছে কিছুদিনের ভিতরে প্ল্যান ছিল নিজের সব থেকে পছন্দের বাইকটা নিব। কিন্তু তেলের দাম শুনে এখন আর ইচ্ছা করতেছে না।” মূলত এই পোস্ট দেওয়ার পরেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

​তবে বহিস্কৃত নেতা নাঈমের অভিযোগ, গঠনতন্ত্র না মেনে এবং কোনো প্রকার কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ ছাড়াই তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতামত বা তেলের দাম নিয়ে একটি পোস্ট দেওয়ায় আমাকে কোনো নোটিশ না দিয়েই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।”

​এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন জানান, তাদের স্বাক্ষরেই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছিল, ফলে তাদের বহিষ্কার করার এক্তিয়ার রয়েছে। এ ছাড়া জেলা ছাত্রদলের মৌখিক অনুমতি নিয়েই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network