আজকের খবর ডেস্ক:
আগামী ৩১ অক্টোবর গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দলগুলোর গঠিত ১১ দলীয় জোট। একই সঙ্গে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এসব কথা জানান। সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জোট নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। ঘোষিত এই লংমার্চকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ যাত্রাপথের কোথাও যদি কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তবে তার পূর্ণ দায়ভার সরকারকেই বহন করতে হবে।
নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথে সক্রিয় থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড