আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

মাতুয়াইলে প্রেস লেখা মাইক্রোবাসে ৫২০০ ইয়াবাসহ সাবেক সাংবাদিক গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 50
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘প্রেস’ লেখা একটি মাইক্রোবাস, একটি ভিডিও ক্যামেরা, দুটি টিভি চ্যানেলের বুম এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

​ডিএনসি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কদমতলী থানার মাতুয়াইল মুক্তি সরণি পোল্ডার রোডের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘প্রেস’ লেখা একটি সাদা রঙের সন্দেহভাজন মাইক্রোবাসটি ঘেরাও করা হয়।

​পরে গাড়িটিতে থাকা হোসাইন শরীফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাড়িতে ‘প্রেস’ স্টিকার ব্যবহারের সপক্ষে এবং বর্তমানে কোনো গণমাধ্যমে কর্মরত থাকার বিষয়ে কোনো সন্তোষজনক সদুত্তর দিতে পারেননি।

​এরপর মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে স্টিয়ারিংয়ের পাশের বক্স থেকে শপিংব্যাগে রাখা ২১টি জিপারযুক্ত প্যাকেটে ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার পরিহিত প্যান্টের ডান পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো আরও পাঁচটি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার ওজন প্রায় ৫২০ গ্রাম।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হোসাইন শরীফ জানিয়েছেন, তিনি পূর্বে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে সাংবাদিকতার সঙ্গে জড়িত না থাকলেও গাড়ি ও পেশাগত সরঞ্জাম (ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড ও প্রেস স্টিকার) ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network