আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

নোয়াখালীতে ৭ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 90
ছবির ক্যাপশন : নোয়াখালীতে ৭ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে রডের বদলে জিআই তার ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণত্রুটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে সংশোধনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই সঙ্গে দায়িত্ব অবহেলার দায়ে এক প্রকৌশলীকে বদলি এবং দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

​এলজিইডি নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট-সাহেবেরহাট-হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯.০৬ মিটার দীর্ঘ আরসিসি ব্রিজটির নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের ২৮ অক্টোবর। প্রথমে মেসার্স হক ট্রেডার্স কাজটি পেলেও পরবর্তী সময়ে হাতবদল হয়ে ৭ কোটি টাকা ব্যয়ে মো. ফরহাদ নামে এক ঠিকাদার কাজটি পান।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম চলছিল। সম্প্রতি রাতের অন্ধকারে সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ে রডের পরিবর্তে জিআই তার এবং নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হয়। পরদিন সকালে পথচারীরা চলাচল করতে গেলে পা দেওয়ার সঙ্গেই ফুটপাতের স্ল্যাব ভেঙে পড়ে।

​এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল জানান, অনিয়মের সত্যতা মেলায় ঠিকাদারকে ত্রুটিপূর্ণ কাজ দ্রুত ভেঙে নতুন করে করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network