আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত: পাসের হার ৫১.৬২% ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি

কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ। কলেজটির এক প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা চট্টগ্রাম ও বরিশাল—এই দুই শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সম্মিলিত সংখ্যার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে।

​পরিসংখ্যান অনুযায়ী, এ বছর কুমিল্লা ও বরিশাল—এই দুই শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২ হাজার ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আর একা নটর ডেম কলেজ থেকেই জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অর্থাৎ, দুই শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর চেয়ে নটর ডেম কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৪ জন কম।

​ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা বোর্ডে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ৭২৭ জন, যার পাসের হার ৪৮.০৪ শতাংশ। এই পুরো বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী (ছেলে ৪৯২ এবং মেয়ে ৮২১)।

​অন্যদিকে বরিশাল বোর্ডের ৩৫০টি কলেজ থেকে ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। পাসের হার ৪৪.৮৪ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী (ছেলে ৩৪৩ এবং মেয়ে ৬০৭)।

​দুটি বোর্ডের এই ফলাফলের বিপরীতে নটর ডেম কলেজের একক সাফল্য নজর কেড়েছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী।

​নটর ডেম কলেজের বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য দেখা গেছে বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ২৫ জন।

​ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩৪ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। এ বিভাগে ফেল করেছেন ৭ জন।

​এছাড়া মানবিক বিভাগ থেকে ৪০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৮০ জন এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৮৯ জন শিক্ষার্থী। এই বিভাগে অকৃতকার্য হয়েছেন ২২ জন।

​নটর ডেম কলেজের এই ধারাবাহিক ও অনন্য ফলাফল শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network