আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরার ভিত্তিহীন গুজবে মাইকিং, আটক ২

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন :


​মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরছেন—এমন ভিত্তিহীন গুজবে প্রকাশ্যে মাইকিং করার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করেছে।

​গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় মাইক বেঁধে এ ধরনের প্রচারণা চালানো হয়।

​ঘটনাস্থলের ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, এক যুবক অটোরিকশায় মাইক লাগিয়ে উচ্চশব্দে এলাকায় শেখ হাসিনার দেশে ফেরার ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। সেখানে দাবি করা হয়—বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে পদার্পণ করবেন। এ কারণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে তাকে স্বাগত জানানোর উদাত্ত আহ্বান জানানো হয়। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

​এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজোবমূলক মাইকিং করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

​তিনি আরও জানান, এই ভিত্তিহীন ও অস উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নেপথ্যে অন্য কারও উসকানি বা সরাসরি ইন্ধন ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network