আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন রাজধানীর মুক্তি মাহমুদ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 201
ছবির ক্যাপশন : জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন রাজধানীর মুক্তি মাহমুদ


​ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশে ভ্রমণে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ফেলা জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে (১৮) একটি নতুন ম্যাকবুক উপহার দিয়েছেন রাজধানীর এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। নাটোর সদর থানায় মালামাল হারিয়ে ১৮ বছর বয়সী এই তরুণের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে সহমর্মিতা থেকে তিনি এই উদ্যোগ নেন।

​শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে পর্যটক ক্রিলের হাতে এই ম্যাকবুক তুলে দেওয়া হয়।

​জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার উদ্দেশ্যে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার। ওই সময় স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তাঁর ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগটি রেখে যান তিনি। তবে টাকা তুলে ফিরে এসে দেখেন ওই ব্যক্তি ব্যাগসহ উধাও হয়ে গেছেন। পরবর্তীতে নাটোর সদর থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই তরুণ পর্যটক।

​সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কান্নার ভিডিও দেখে মর্মাহত হন জিগাতলা এলাকার বাসিন্দা ও আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুক্তি মাহমুদ। তিনি জানান, বিদেশে পড়াশোনা করা নিজের ছেলের কথা মনে পড়েই তিনি ওই পর্যটকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

​মুক্তি মাহমুদ বলেন, "বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। ওর বয়সী আমারও একটা ছেলে বিদেশে পড়াশোনা করে, ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে নাড়া দেয়। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে, সেই ভাবনা থেকেই এই উপহার।"

​নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিল ল্যান্ডার বলেন, "জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য ও সহানুভূতি প্রকাশ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। ম্যাকবুকটি পেয়ে খুব ভালো লাগছে, এটি দিয়ে আমি আবারও কাজ করতে পারব। এ ঘটনাটি আমার জীবনের অন্যতম অভিজ্ঞতা হয়ে থাকবে।"

​হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ব্যক্তিগত উদ্যোগে তাঁকে ম্যাকবুক উপহার দেওয়ার বিষয়টি দেশের ভাবমূর্তি রক্ষায় ভূমিকা রাখবে।

​এদিকে, চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ব্যাগটি নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে থানার ওসি হাফিজুর রহমান।

​বর্তমানে ঢাকায় অবস্থানরত জার্মান এই তরুণ জানান, মালামাল না পেলেও বাংলাদেশে এসে মানুষের যে সহায়তা ও সহমর্মিতা তিনি পেয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network