আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন শামসুল হক খান স্কুল ও কলেজ পরিদর্শন করে চীনা আন্তর্জাতিক মন্ত্রীর টাঙ্গাইলের ঘাটাইলে বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ডাকাতির স্বর্ণ ভাগাভাগির বিরোধে ২০ লাখে ভাড়াটে খুনি, মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় গ্রেপ্তার ১১ এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার রাজধানীতে উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ: কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ‘মাথা সরিয়ে দেব’: শরীয়তপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত লালবাগে ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদ অভিযানে সার্ভেয়ার আটক মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির

শামসুল হক খান স্কুল ও কলেজ পরিদর্শন করে চীনা আন্তর্জাতিক মন্ত্রীর

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 21
ছবির ক্যাপশন : সংগৃহীত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে প্রযুক্তি-নির্ভর শিক্ষার বিস্তার ও শিক্ষার মানোন্নয়নে চীনের সহযোগিতায় 'স্মার্ট ক্লাসরুম' এবং আধুনিক শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, "বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেবল চুক্তি বা সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার মাধ্যমে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায় থেকেই আমাদের শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার শিক্ষা ও চীনা ভাষা শেখার সুযোগ তৈরি করে দিচ্ছে চীন।"

​শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও অনেক ক্ষেত্রে তার সঠিক বাস্তবায়ন হয়নি। কিন্তু চীনের সঙ্গে নেওয়া এই শিক্ষা সহযোগিতা বাস্তবে রূপ নিচ্ছে। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সুবিধাবঞ্চিত তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরাও যাতে আধুনিক ও প্রযুক্তি-নির্ভর শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​অনুষ্ঠানে চীনা প্রতিনিধিদল ছাড়াও মঙ্গোলীয় প্রতিনিধিদলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়কমন্ত্রী লি শাওফেংসহ দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

​চীনা সহযোগিতার এই উদ্যোগটি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষায় এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network