আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

নরসিংদীতে পূজার ছুটিতে ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি: ৫০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুটের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন :


​বিশেষ প্রতিনিধি, নরসিংদী:

দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগে নরসিংদী শহরের একটি আবাসিক ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসা থেকে আলমারিতে গচ্ছিত জমি বিক্রির ৫০ লাখ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে। ভুক্তভোগী সুখন চৌধুরী (৫০) দীর্ঘ পাঁচ বছর ধরে পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে চাকরি করেন। তাঁর মূল বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।

​ভুক্তভোগী সুখন চৌধুরী জানান, নিজের একটি ডাইং কারখানা করার স্বপ্ন নিয়ে তিনি গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। জমি বিক্রির প্রাপ্ত ৫০ লাখ টাকা এবং স্ত্রীর প্রায় আট ভরি ওজনের স্বর্ণালংকার তিনি বাসায় আলমারিতে রেখেছিলেন। দুর্গাপূজা উপলক্ষে গত রোববার (১৯ অক্টোবর) দুপুরে পরিবারসহ বাসায় তালা দিয়ে তাঁরা নেত্রকোনার গ্রামের বাড়িতে যান।

​শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে তারা নরসিংদীর বাসায় ফেরেন। বাসায় এসে দরজার চাবি থাকা সত্ত্বেও লক খুলতে না পারায় সন্দেহ তৈরি হয়। পরবর্তী সময়ে তালা কাটার পরও দরজা না খোলায় ভুক্তভোগীরা বাসার পেছনের দিকে যান এবং দেখতে পান জানালার গ্রিল কাটা রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দেখা যায়—ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আলমারি ভাঙা। আলমারিতে থাকা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

​কান্নাজড়িত কণ্ঠে সুখন চৌধুরী বলেন, “একটি ডাইং কারখানা করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে। জমি বিক্রির টাকা ও স্ত্রীর গয়না হারিয়ে আমি এখন নিঃস্ব।”

​এ ঘটনায় শুক্রবার রাতেই নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত সুখন চৌধুরী।

​নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, চুরির ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network