আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

"মোহাম্মদপুরে অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু: অবৈধ সংযোগের অভিযোগ, মালিক গাঢাকা"

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : সংগৃহীত


​শাফায়েত হোসেন, নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির (৩৫) নামের এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গ্যারেজটিতে থাকা অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক অলি পলাতক রয়েছেন।

​স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মনির দীর্ঘ ৪-৫ বছর ধরে ওই গ্যারেজে রিকশা ও অটোরিকশা চালিয়ে তাঁর সংসার চালাতেন। আনুমানিক দুপুর ২টায় গ্যারেজের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে দুর্ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যারেজ মালিক অলি নিহতের পরিবারের খোঁজ নেননি বা কোনো সমবেদনা জানাননি।

​নিহতের স্ত্রী তাসলিমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি নিজে প্রতিবন্ধী, আমাদের ৬-৭ বছরের সন্তানটিও প্রতিবন্ধী। আমার স্বামীই ছিলেন সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম। এখন আমাদের দেখাশোনা কে করবে? আমি এই অন্যায় ও অবহেলার সঠিক তদন্ত ও বিচার চাই।"

​ঘটনার পর চাঁদ উদ্যান এলাকায় অলি’র গ্যারেজে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত অলি রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকাটিতে গ্যারেজ পরিচালনা করতেন। গ্যারেজের বিদ্যুৎ সংযোগের বৈধতা ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

​দুর্ঘটনার পেছনে বিদ্যুৎ সংযোগের অনিয়ম ও মালিকের চরম অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network